মোবাইল ফোনের কলরেট বাড়ছে আরও

নজর২৪, ঢাকা- করোনা মহামারিতে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম কার্ড, আমদানি করা স্মার্টফোনের দাম বাড়তে পারে। সিম কার্ডের ওপর সম্পূরক শুল্ক হার ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব পাস হলে সিম কার্ডের দাম বাড়বে।

 

এছাড়া মন্ত্রীর প্রস্তাবিত বাজেট অনুযায়ী দেশিয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপের ফলে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়তে পারে। মোবাইল সিম ব্যবহার করে সেবা গ্রহণের বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়ে যাবে।

 

পাশাপাশি আমদানিকৃত বিলাসী পণ্য যেমন: বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য প্রভৃতিতে নতুন করে শুল্ক আরোপ করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যেরও দাম বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *