চাকরির বাজার ডেস্ক- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি বিভিন্ন পদে ১৬৭৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ২০ জুন বিকাল ৫টা পর্যন্ত।
উল্লেখযোগ্য পদগুলো হলো-
সহকারী পরিচালক : ৯টি
প্রকিউরমেন্ট অফিসার : ৩টি
এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার : ২টি
ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর : ৩টি
সহকারী প্রকৌশলী : ১১টি
ডাটা এন্ট্রি অপারেটর : ১০টি
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৫০টি
মেডিক্যাল অফিসার : ৫টি
এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর : ৭টি
এরোড্রাম সহকারী : ১২৪টি
এয়ারপোর্ট ফায়ার লিডার : ১২টি
প্রোগ্রামার : ৩টি
সিনিয়র অফিসার : ১০টি
সহকারী নিরাপত্তা কর্মকর্তা : ২৪টি
এরোড্রাম কর্মকর্তা : ৩৯টি
উপ সহকারী প্রকৌশলী : ৫৬টি
হিসাব সহকারী : ৪৯টি
প্রার্থীরা অনলাইনে caab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২৩ মে সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২০ জুন বিকাল ৫টা পর্যন্ত।
