Home প্রধান খবর দূরপাল্লার গণপরিবহন চলাচলের অনুমতি, খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁও

দূরপাল্লার গণপরিবহন চলাচলের অনুমতি, খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁও

0
66
bus

নজর২৪, ঢাকা- করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের আরোপিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে এই সময়ে সব ধরনের গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। একইসঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলোও খোলা রাখার অনুমতি দেওয়া হয়। তবে এর জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি।

 

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলাম এ নির্দেশনায় সই করেছেন।

 

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ শেষ হচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় তা আরও এক সপ্তাহ বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বিধিনিষেধ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

 

প্রজ্ঞাপনে নতুন করে বাড়ানো সাত দিনের বিধিনিষেধে খুলে দেয়া হয়েছে আন্তঃজেলার সবধরনের গণপরিবহন। ফলে বাস-লঞ্চ চলতে আর কোনো বাধা থাকছে না। তবে এসব পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে হবে।

 

এছাড়া নির্দেশনা অনুযায়ী, হোটেল ও খাবারের দোকানে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাবে। ফলে এখন হোটেলে ধারন ক্ষমতার অর্ধেক গ্রাহক বসে খেতে পারবে।

 

উল্লেখ্য, গত মাসের শুরুতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ৫ই এপ্রিল শুরু হওয়া এই বিধিনিষেধ দফায় দফায় বাড়ানো হয়। তবে মানুষের জীবিকার তাগিদে কিছু শর্ত শিথিল করা হয়েছে। খুলে দেয়া হয়েছে দোকান, মার্কেট, শপিং মল। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ জেলা শহরগুলোতে চলাচলের অনুমতি দেয়া হয়েছে গণপরিবহনগুলোকে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here