Home প্রধান খবর ৩০ মে পর্যন্ত বাড়লো ‘লকডাউন’

৩০ মে পর্যন্ত বাড়লো ‘লকডাউন’

0
56

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান বিধিনিষেধ বা ‘লকডাউন’ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে।

 

তবে এসময় আন্তঃজেলাসব সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া রেস্তোরাঁতে মোট আসনের অর্ধেক বসিয়ে রাখার শর্তে সেগুলোও খুলে দেয়া হয়েছে।

 

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়।

 

করোনা সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি সর্বশেষ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ।

 

বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে কয়েকবার এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ মে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here