Home আন্তর্জাতিক ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৩৭

ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৩৭

0
138

আন্তর্জাতিক ডেস্ক- গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে। এর মধ্যে ৩৬ জনই শিশু।

 

গত সোমবার থেকে বিমান হামলার পর ইসরায়েল শুক্রবার থেকে স্থলেও হামলা চালাতে শুরু করে। সেই সঙ্গে ফিলিস্তিন সীমান্তে সেনা ও ট্যাংক সংখ্যা বাড়িয়েছে দেশটি।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতের পর শনিবার সকালেও গাজায় বিমান হামলা করেছে ইসরায়েল। হামলায় সোমবার থেকে এখন পর্যন্ত ৯২০ জন আহত হয়।

 

অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১ জন নিহত হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেছে।

 

ফিলিস্তিনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গাজায় ফিলিস্তিনের এক শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে দুই নারী ও ছয় শিশু নিহত হয়েছে। এ ছাড়া ধংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

 

গাজার খান ইউনিস এলাকার এক বাড়িতেও হামলা চালায় ইসরায়েলি বিমান। সেখানে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

 

হাজার হাজার ফিলিস্তিনি পরিবার বাড়িঘর ছেড়ে গাজায় জাতিসংঘ পরিচালিত এক স্কুলে আশ্রয় নিয়েছে। গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের স্থল সেনারাও গুলি ছুড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here