Home আন্তর্জাতিক বিজেপিকে হারিয়ে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বার ক্ষমতায় মমতা

বিজেপিকে হারিয়ে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বার ক্ষমতায় মমতা

0
58

আন্তর্জাতিক ডেস্ক- পশ্চিমবঙ্গের দোর্দণ্ড প্রতাপশালী মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট থেকে আশি বছর বয়স্কেরও আদরের ‘দিদি’। রাজনীতির পাশাপাশি মমতা ইতিহাসে স্নাতক, ইসলামিক ইতিহাসে স্নাতকোত্তর। এছাড়া, আইন ও এডুকেশনেও তিনি স্নাতক।

 

অবসরে কবিতা লেখেন, ছবি আঁকেন। পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতের লোকসভা নির্বাচনের সময় এলে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় চলে আসে ‘দিদি’র নাম।

 

এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নেমেছিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ, যে তীব্র আ-ক্র-ম- ণের মুখে পড়েছিলেন নির্বাচনি প্রচারের সময়, কমিশনের নিষেধাজ্ঞায় পড়ে ২৪ ঘণ্টা নামতে পারেননি প্রচারণায়।

 

এতকিছুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে হারিয়ে টানা তৃতীয়বার বাংলার কুর্সিতে বসতে বড় জয় পেয়ে নিজেদের অবস্থান ও উচ্চতা আরও বাড়িয়ে নিয়েছেন তিনি। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসনের। তবে তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়েছে।

 

রোববার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের আট দফার নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এরপর একে একে ঘোষণা করা হয় ফলাফল।

 

বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও নির্বাচনের মাঝে দুই প্রার্থী মারা যাওয়ায় ওই দুটি আসনের ভোট স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।

 

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে নানা নাটকীয়তার পর অবশেষে জয়লাভ করেছেন মমতা বন্দ্যাপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here