বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল, জয়ের মালা পড়ছেন মমতাই

আন্তর্জাতিক ডেস্ক- পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের মধ্যে অন্তত ১৯০ টি আসনে এগিয়ে গিয়েছে শাসক দল তৃণমূল।

 

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার হিসেবে তৃণমূল এগিয়ে রয়েছে ১৯০ টি আসনে। এদিকে এবিপি আনন্দ বলছে, তৃণমূল এগিয়ে রয়েছে ১৯৪টি আসনে।

 

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে, আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

 

রবিবার ভারতীয় সময় সকাল আটটা (বাংলাদেশ সময় সাড়ে আটটা) থেকে শুরু হয়েছে। গণনার তিন ঘণ্টা পর দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে। আনন্দবাজারের হিসেবে বিজেপির এগিয়ে থাকা আসন ৯২টি, আর এবিপি আনন্দের হিসেবে এই সংখ্যা ৯৩।

 

তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। প্রথম রাউন্ডের গণনা শেষে তিনি পিছিয়ে রয়েছেন প্রায় ৫ হাজার ভোটে।

 

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

 

ভারতের পশ্চিমবঙ্গে কার হাতে থাকবে ক্ষমতা, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? আজ মিলবে সব প্রশ্নের জবাব। সেই মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *