Home দেশের খবর রংপুর আদিবাসী কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

আদিবাসী কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

0
104

নজর২৪, দিনাজপুর- দিনাজপুরের হিলিতে শ্রমিক সংকটের কারণে ও অর্থাভাবে ধান কাটতে না পারা রঞ্জন টপ্প নামের এক আদিবাসী কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে হাকিমপুর উপজেলা ছাত্রলীগের একটি দল হিলির জামতুলি উদয়গিরি গ্রামের ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়।

 

কৃষক জানান, ২ বিঘা জমির ধান পেকে গিয়েছিল কিন্তু অর্থাভাবে ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। এমন অবস্থায় ওই কৃষক ছাত্রলীগকে বিষয়টি অবহিত করলে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের দুই বিঘা জমির ধান কেটে মাঠ থেকে ঘরে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here