Home প্রধান খবর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজী সেলিম ও ইরফানের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজী সেলিম ও ইরফানের শ্রদ্ধা

0
135

নজর২৪, ঢাকা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার পুত্র সদ্য করামুক্ত ইরফান সেলিম।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে ইরফান সেলিম বলেন, আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে সুতরাং আমি এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না।

 

তিনি আরও জানান, আমার প্রতি জনগণের ভালবাসা ও দোয়া রয়েছে তাই আপনাদের মাঝে ফিরে এসেছি।

 

উল্লেখ্য, সব মামলায় জামিনে নিয়ে বুধবার (২৮ এপ্রিল) কারাগার থেকে বেরিয়ে এসেছেন সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান নৌবাহিনী কর্মকর্তাকে ‘মারধরের’ পর গত বছরের ২৫ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন।

 

ছয় মাস কারাবাসের পর বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ইরফান সেলিম কারাগার ছাড়া পান। এ সময় তার গলায় পরিয়ে দেয়া হয় ফুলের মালা।

 

হাজি সেলিমের ব্যক্তিগত একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, কারাগার থেকে বের হয়ে ইরফান সেলিম প্রথমে আজিমপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন।

 

ইরফান কারাগারে থাকা অবস্থায় তার মা গুলশান আরা সেলিম মারা যান। গুলশান আরাও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ছিলেন।

 

ইরফান সেলিমের বাবা হাজি সেলিম যেমন আওয়ামী লীগের সংসদ সদস্য, তার শ্বশুর একরামুল করিম চৌধুরীও আওয়ামী লীগের সংসদ সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here