নজর২৪, ঢাকা- রাজধানীর নবাবগঞ্জ বান্দুরা বাজারে আগুন লেগেছে। এ সময় বাসস্ট্যান্ডে থাকা কয়েকটি বাসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বুধবার (২৮ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো জানা যায়নি।
জানা গেছে, বাসগুলো এন মল্লিক পরিবহনের। বাসের আগুন থেকে পার্শবর্তী মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে গেছে কয়েকটি দোকান। পাশের ইছামতি নদী থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস।
আগুনে এ পর্যন্ত অন্তত ৯টি বাস ও পাশে থাকা ১৫টি দোকান পুড়ে গেছে।
