আগের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক- করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

এছাড়া একই সময়ে নতুন করে ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা টানা সপ্তম দিনের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

 

নতুন সংক্রমণের জেরে ভারতে মোট শনাক্তের সংখ্যা হলো ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন। সেই সঙ্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জন।

 

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৭৮ হাজার।

 

এই বিপুল সংখ্যক সক্রিয় রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। প্রতিদিনই বহু সংখ্যক রোগী মারা যাচ্ছেন কেবল অক্সিজেনের অভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *