Home প্রধান খবর আদালতে মামুনুল হক

আদালতে মামুনুল হক

0
61

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।

 

সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৯ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

 

আদালতের হাজত খানার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে সকাল থেকেই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতপাড়া ঘুরে দেখা গেছে, রায়সাহেব বাজার মোড় থেকে পুলিশ টহল বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে সংশ্লিষ্ট এলাকায় যেতে দেয়া হচ্ছে না। আর চিফ মেজিস্ট্রেট আদালত এলাকায় যেতে হলে যথাযথ কারণ দেখিয়ে যেতে হচ্ছে।

 

নাম প্রকাশ না করার শর্তে আদালতের মোহাম্মদপুর থানার নিবন্ধন শাখার একজন সদস্য জানান, হেফাজতের এই নেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকটি মামলায় রিমান্ড আবেদন করা হবে।

 

২০২০ সালের ৭ মার্চ মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় রোববার (১৮ এপ্রিল) মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় এক নাগরিক তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে নেয়া হয় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here