Home জাতীয় পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিলেন আইজিপি

পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিলেন আইজিপি

0
122

নজর২৪, ঢাকা- করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনসহ বেশ কয়েকটি ইস্যুতে পুলিশের সব ইউনিটের কর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

 

আইজিপি বলেন, ‘সরকারি বিধিনিষেধ চলাকালে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যা‌বেন না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে পুলিশের মুভমেন্ট পাস নিয়ে চলাচল করবেন। জরুরি কাজে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

 

করোনা সংক্রমণ বিস্তার রোধ এবং পবিত্র রমজান উপলক্ষে করণীয় বিষয়ে আজ বুধবার দেশের সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্দেশনা দেন আইজিপি।

 

ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সঙ্গে সরকারি বিধিনিষেধ প্রতিপালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, খাদ্যপণ্য, ওষুধ, উৎপাদনসামগ্রী ও অন্যান্য জরুরি সেবার যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here