Home প্রধান খবর ৮ দিনের কঠোর লকডাউন শুরু, মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট

৮ দিনের কঠোর লকডাউন শুরু, মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট

0
90

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বুধবার ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

 

লকডাউন ঘোষণা করে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

 

লকডাউনের ৮ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা খোলা রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা।

 

এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি কেনা-বেচা করা যাবে ৬ ঘণ্টা। তবে যাদের একান্তই প্রয়োজন, তাদের জন্য লাগবে মুভমেন্ট পাস। যা পুলিশ থেকে সরবরাহ করা হবে।

 

বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে যারা বাইরে বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে। গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে খুব বেশি মানুষ রাস্তায় নেই। রাস্তায় যানবাহন নেই বললেই চলে। জরুরি প্রয়োজনেই কিছু মানুষ বাড়ির বাইরে বের হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here