চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু মঙ্গলবার

ধর্ম ও জীবন ডেস্ক- সৌদি আরবে রবিবার রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এখবর জানিয়েছে।

 

খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় বৈঠকে বসে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। খালি চোখে আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই মঙ্গলবার থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

 

রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে সোমবার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

 

এর আগে দেশটির সুপ্রিম কোর্ট দেশের সব মানুষকে দেশের যেকোনো স্থানে থেকে চাঁদ দেখার জন্য আহ্বান জানান। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ যে কোনো আদালতে গিয়ে তা জানানোর অনুরোধও করা হয়।

 

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় এক ঘোষণায় জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল (মঙ্গলবার) দেশটিতে প্রথম রমজান পালিত হবে। রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *