মামুনুল হকের পক্ষে প্রচারণা, পদ হারালেন আরেক ছাত্রলীগ নেতা

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে প্রচারণা চালানোয় ওমর ফারুক নামে রাঙ্গামাটির স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

 

বুধবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।

 

কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাংলাদেশ-সুইডেন পলিটেকনিকের সাবেক ছাত্র। তিনি বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

 

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন জানিয়েছেন, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে লেখালেখি এবং দলের আদর্শ বিরোধী অবস্থান নেওয়ায় ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক আল লিমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ জানানো হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুককে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।

 

‘একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।‘

 

তবে এ বিষয়ে কথা বলার জন্য ওমর ফারুকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *