Home প্রধান খবর নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, আহত ২৫

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, আহত ২৫

0
181

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পৌনে ৯টায় মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here