বাংলাদেশে ২০ টন মেডিক্যাল সামগ্রী পাঠালো তুরস্ক

নজর২৪, ঢাকা- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গত ২২ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাসপাতাল পুর্নির্মাণের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী, ২০ টন মেডিক্যাল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক।

 

এসব সামগ্রী নিয়ে তুর্কি একটি সামরিক কার্গো বিমান হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

 

শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।

 

এ বিষয়ে জানতে চাইলে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, রোহিঙ্গাদের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী, ২০ টন মেডিসিন ও মেডিক্যাল সামগ্রী নিয়ে তুরস্ক বিমানবাহিনীর একটি উড়োজাহাজ এসেছে।

 

গত ২৭ মার্চ তুরস্ক বিমানবাহিনীর সি ১৩০ প্লেনে রোহিঙ্গাদের জন্য ২০ টন তাঁবু পাঠানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *