Home প্রধান খবর টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত জবির সাবেক উপাচার্য

টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত জবির সাবেক উপাচার্য

0
91

নজর২৪, ঢাকা- টিকা নেওয়ার দেড়মাস পর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এছাড়া তার গাড়ি চালকও করোনায় আক্রান্ত।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান। তিনি জানান, সোমবার (২৯ মার্চ) বিকেলে স্ত্রীসহ স্যার এবং তার গাড়িচালকের করোনা পজিটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে গাড়িচালকের অবস্থা আশংকাজনক।

 

জানা গেছে, অধ্যাপক ড. মীজানুর রহমান গত ১১ ফেব্রুয়ারি সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে করোনা টিকার প্রথম ডোজ নেন।

 

বর্তমান অবস্থা সম্পর্কে ড. মিজানুর রহমান মুঠোফোনে গণমাধ্যমকে জানান, গতকাল আক্রান্ত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি আছেন। এবং শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন।

 

গাড়িচালকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেও আগের তুলনায় কিছুটা সুস্থ হয়েছে। শ্বাসকষ্ট জ্বরও কমে এসেছে। তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

 

উল্লেখ্য, গত ১৯ মার্চ দ্বিতীয় মেয়াদ পূর্ণ হলে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নেন। এবং তার কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপনায় ফিরে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here