Home প্রধান খবর হেফাজতের হরতাল শুরু, বসিলায় সড়ক অবরোধ

হেফাজতের হরতাল শুরু, বসিলায় সড়ক অবরোধ

0
69

নজর২৪, ঢাকা- হেফাজতের ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

 

বসিলায় মিছিল বের সড়ক অবরোধ করেছে মাদ্রাসার ছাত্ররা। তবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।

 

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা।

 

এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here