Home প্রধান খবর হাটহাজারী থানায় হেফাজতের হামলা, এলাকা রণক্ষেত্র

হাটহাজারী থানায় হেফাজতের হামলা, এলাকা রণক্ষেত্র

0
64

নজর২৪ ডেস্ক- ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের প্রতিক্রিয়ায় চট্টগ্রামের হাটহাজারী থানায় হামলার চেষ্টা করেছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা।

 

এ সময় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় থানা এলাকা। হামলাকারীরা ইট পাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেট ও গুলি ছোড়ে।

 

শুক্রবার জুমার নামাজ শেষে হাটহাজারী মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে ৫০০ গজ দূরে থানার দিকে এগিয়ে যায় হেফাজত কর্মী সমর্থকরা।

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হেফাজত অনুসারীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গের চেষ্টা চালায়।

 

এক পর্যায়ে পুলিশ সদস্যরা রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়তে শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

 

সংঘর্ষের পর হেফাজতের আহত বেশ কয়েকজন নেতা-কর্মীকে রিকশাভ্যানে করে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায়। এদের একজনের শরীর থেকে র’ক্ত ঝরছিল।

 

সংঘর্ষের পর হেফাজতের আহত বেশ কয়েকজন নেতা-কর্মীকে রিকশাভ্যানে করে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here