Home প্রধান খবর বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ চলছে

বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ চলছে

0
61

নজর২৪, ঢাকা-রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মোদিবিরোধী মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ সময় ব্যাপক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

 

শুক্রবার দুপুরের দিকে জুমার নামাজের পর সংঘর্ষ শুরু হয়।

 

এদিকে পুলিশের সঙ্গে মোদিবিরোধীদের প্রতিহত করতে সরকার দলীয় নেতাকর্মীরাও রয়েছেন।

 

এসময়য় মুসল্লিরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর‘ বলে স্লোগান দেন। অপরদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা‘ বলে স্লোগান দেন।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here