Home প্রধান খবর করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

0
119

নজর২৪, ঢাকা- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত।

 

শনিবার (২০ মার্চ) ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমরা পরীক্ষা করাই। দুইদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। এমনিতেই আমরা ভালো আছি। নিজ নিজ বাসায় আইসোলেশেন আছি। ’

 

এ বিষয়ে জানতে মহাপরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘প্রথমে অধিদপ্তরের অফিসের ছয়জন কর্মচারী করোনা আক্রান্ত হন। যারা সব সময় আমার আশপাশে থাকতেন।’

 

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

 

ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ অধিদপ্তরের অন্তত ২০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here