ওয়াসার পানি ১০ মিনিট ফুটিয়ে খান: এমডি

নজর২৪ ডেস্ক- ঢাকা ওয়াসা যে পানি সরবরাহ করে তা ‘ড্রিংকেবল’ হলেও তার গুণাগুণ শর্তসাপেক্ষ বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। আর এ জন্য ওয়াসার পানি ১০ মিনিট ফুটিয়ে খেতে তিনি রাজধানীবাসীকে পরামর্শ দিয়েছেন।

 

পুরান ঢাকার ইসলামবাগে ওয়াসা কার্যালয়ে শনিবার দুপুরে গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

 

তাকসিম এ খান বলেন, ‘আমরা যে পানিটা দিচ্ছি, সেটা ড্রিংকেবল ওয়াটার (পানযোগ্য পানি), ড্রিংকিং ওয়াটার (পানীয়) না। ড্রিংকিং পানি হচ্ছে মিনারেল পানি। ড্রিংকেবল ওয়াটার হচ্ছে, এটা আপনি খেতে পারবেন, তবে একটু শর্ত সাপেক্ষে। সেটা হচ্ছে আপনি পানিটাকে ১০ মিনিট ফুটিয়ে খান।’

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক গবেষণায় দেখা গেছে ওয়াসার পানি সরারসরি পানের যোগ্য না হওয়ায় রাজধানীর ৯৭ শতাংশ মানুষ বিকল্প পদ্ধতিতে পানি বিশুদ্ধ করে পান করেন। এর মধ্যে ৯১ শতাংশই ফুটিয়ে পানি পান করেন। যদি ওয়াসার বরাবরই দাবি সুপেয় পানিই সরবারহ করেন তারা।

 

এমন বাস্তবতায় শনিবার রাজধানীর পুরান ঢাকায় মিট দ্য কনজিউমারের আয়োজন করে ঢাকা ওয়াসা। এতে নানা অভিযোগ তুলে ধরেন নগরবাসী। ময়লা দুর্গন্ধযুক্ত পানির অভিযোগ তো ছিলই, কোথাও কোথাও দিনের পর দিন পানি সরবারহ না থাকারও অভিযোগেও করেন তারা।

 

তবে প্রতিষ্ঠানটির প্রধান দাবি করেন, ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ। বরং সরবারহ লাইনের ত্রুটিকেই দুষলেন তিনি।

 

এডিবির প্রকল্প বাস্তবায়ন করা গেলে ঢাকাবাসীর সুপেয় পানির সমস্যা আর থাকবে না জানালেও এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয়ের কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *