শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মোংলা বন্দরে এসেছে ভারতীয় দুটি যুদ্ধ জাহাজ।
৮ মার্চ সোমবার সকাল ১১ টায় বন্দর জেটির ৯ নম্বর ইয়ার্ড নোঙ্গর করে তিন দিনের সফরে আসা ভারতীয় নৌ বাহিনীর ‘আই এন এস কুলিশ’ ও ‘সুমদা’ নামে দুটি যুদ্ধ জাহাজ।
এ সময় বাংলাদেশ নৌ বাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশারফ হোসেনসহ সদস্য কর্মকর্তারা উপস্থিত থেকে জাহাজ দুটিক স্বাগত জানায়।
পরে ভারতীয় যুদ্ধ জাহাজ আই এন এস ‘সুমদা’ থেকে নেমে নৌ বাহিনীর উচ্চ পদস্ কর্মকর্তা কমডার মহাদভু গাভরধান রাজু সাংবাদিকদের সামনে তাদের সফর সম্পর্কে অবহিত করেন।
তিনদিনের সফরে ভারত থেকে আসা নৌবাহিনীর এই উচ্চ পদস্ কর্মকর্তার টুঙ্গিপাড়াসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থ পুস্পস্তবক অর্পন করার কথা রয়েছে।
ভারত থেকে আসা নৌ বাহিনীর জাহাজ ‘কুলিশ’ এর নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগিহাত্রি এবং অপর যুদ্ধ জাহাজ ‘সুমদা’র নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। জাহাজ দুটিতে মোট ৩৮ জন কর্মকর্তাসহ ২৯০ জন নৌ সেনা রয়েছেন।
