Home জাতীয় দেশেই টিকা উৎপাদনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশেই টিকা উৎপাদনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

0
83

নজর২৪ ডেস্ক- দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদনের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখন দেশেই কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে হাত দিয়েছি। ওষুধ প্রশাসন অধিদফতরের ল্যাবে এটা তৈরি হবে। আশা করছি, এ ল্যাবটি শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়ে যাবে।’

 

সোমবার (৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগিতায় এবং হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) আয়োজনে এক আলোচনায় এসব কথা বলেন। ‘করোনার এক বছরে বাংলাদেশ : সফলতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয়।

 

জাহিদ মালেক বলেন, ‘টিকা তৈরি করতে সংশ্লিষ্ট একটা ল্যাব দরকার। ওষুধ প্রশাসনের একটি ল্যাব আছে। এই ল্যাবের একটি অংশ ইতোমধ্যে টিকা উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। ল্যাবের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়। অনুমোদন পেতে আমরা আবেদনও করেছিলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কিছু নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী উন্নত করে এই ল্যাবেই টিকা উপাদান করা হবে।’

 

দেশে হঠাৎই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। দেশে কোভিড ঊনিশ শনাক্তের বছর পার করার দিনে ৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। এ অবস্থায় করোনার আরও একটি মৃদু ঢেউ আসতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।

 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে কোভিড ১৯ শনাক্ত হয়। এরপর স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা আর চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ এখন টিকার হাত ধরে আশা জাগাচ্ছে মহামারি নিয়ন্ত্রণের।

 

তবে কোভিড থেকে মুক্তির জন্য এখনো যে অনেক পথ পাড়ি দেয়া বাকি সে ইঙ্গিতই যেন দিলো করোনা শনাক্তের বছর পার করার দিনটি।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার সব সূচকে হঠাৎই ফের ঊর্ধ্বমুখী। সবশেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮৪৫ জন, যা গত ১৩ জানুয়ারির পর সর্বোচ্চ। আর একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন যা ২৪ ফেব্রুয়ারির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here