‘সিইসির লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না’

নজর২৪, ঢাকা- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করায় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এক হাত নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সিইসির ন্যূনতম লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না।

 

বুধবার (০৩ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

‘সরকারের হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ নম্বর থেকে সাড়ে ১০-এ এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় রিজভী বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইসির ভাবমুর্তি ক্ষুন্ন করেননি, বরং সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু বিতারিত হয়েছে।

 

তিনি বলেন, সিইসির নূন্যতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। বরং নিজের অপকর্মর জন্য অনুশোচনা করতেন। দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এ সিইসি।

 

এদিন সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে সমাবেশে বাধা দেয় এমন অভিযোগ করে রিজভী দাবি করেছেন, পুলিশ বিএনপির ৪ কর্মীকে আটক করে নিয়ে গেছে।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক দফতর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবি থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রুপনগরের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মজিবুল হকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *