কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ সেই সাংবাদিক মারা গেছেন

নজর২৪, ঢাকা- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মুজাক্কিরের বড় ভাইয়ের বন্ধু সিয়াম জানান, মুজাক্কিরের অবস্থা সন্ধ্যা পর্যন্ত স্থিতিশীল ছিল। এরপর থেকে তার অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। রাত ১১টার দিকে মুজাক্কির মারা যায়।

 

এর আগে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগের চিকিৎসক ডা. সুলায়মান জানান, মুজাক্কিরের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে উন্নতি হয়নি। তার শরীরে অক্সিজেন কমে গিয়েছে। কিডনি ঠিকমত কাজ করছে না।

 

উল্লেখ্য, মুজাক্কির নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *