‘মুক্তিযোদ্ধারা কষ্টে থাকবেন, অন্তত আমি সরকারে থাকতে এটা হবে না’

নজর২৪, ঢাকা- ‘যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন সেই মুক্তিযোদ্ধারা কষ্ট করে থাকবেন, আমি সরকারে থাকতে এটা হবে না।’

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভার সমাপনীতে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর অনেক বীরশ্রেষ্ঠ পরিবার ও মুক্তিযোদ্ধাদের ঘর করে দিয়েছি। যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন সেই মুক্তিযোদ্ধারা কষ্ট করে থাকবেন, অন্তত আমি সরকারে থাকতে এটা হবে না।’

 

সরকারপ্রধান বলেন, ‘আমরা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর মাসিক ৩০০ টাকা থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া শুরু করি। এখন ভাতা শুরু হয় ১২ হাজার টাকা থেকে। কিন্তু আমি জানি এটা কিছুই না।

 

‘এ জন্য আমরা সভায় সিদ্ধান্ত নিয়েছি নিচের ভাগের যে স্লটগুলো রয়েছে সেগুলোকে একটাতে নিয়ে আসা যায় কি না। আমরা ভাতা শুরু করব ২০ হাজার টাকা থেকে। মুক্তিযুদ্ধ মন্ত্রী এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি করতে একটু সময় লাগবে কিন্তু আমরা এটা করব। মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। বীরশ্রেষ্ঠ বা বীর উত্তম তাদের ভাতাটা আলাদা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *