রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে ফের মশাল মিছিল

নজর২৪, ঢাকা- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর নয়াপল্টন এলাকায় আবারও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইট এঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে এসে শেষ হয়। মিছিলটির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বিপ্লব, ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্রদল নেতা রহিম, রাজু, আবিদ কামাল রুবেল প্রমুখ।

 

এর আগে বৃহস্পতিবার জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল-জামুকা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নেয় তার প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর পল্টন এলাকায় সন্ধ্যায় মিছিল বের করেছিলো।

 

এসময়য় পুলিশ হা-ম.লা করে বেশ কয়েকজনকে আটক করে। ওইদিন রাতে বিএনপির ২৯ নেতাসহ অন্তত ১০০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *