রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের করতোয়া ডিগ্রী কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ যুব সংঘ কর্তিক আয়োজিত করতোয়া ডিগ্রী কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন আ:লীগের সভাপতি ও আসন্ন গাড়াদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আক্তার।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে রামনগর বি,আর,পি ক্লাব ও কাংলাকান্দা ইয়াং স্টার ক্রিকেট ক্লাব।
সংক্ষিপ্ত বক্তব্যে আ:লীগের মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আক্তার বলেন, সুস্থ্য ও উন্নয়নশীল সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। আমি নিজেও খেলাধুলা ভালোবাসি, আমি পূর্বে থেকেই খেলাধুলার ও বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠ্যপোষকতা করেছি।
আমি দলীয় কাউন্সিলের মাধ্যমে পরপর কয়েক দফায় গাড়াদহ ইউনিয়ন আ:লীগের সভাপতির দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আমার অবস্থান থেকে সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি।
বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গাড়াদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন দিলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যেমন ইউনিয়ন বাসীর সকল সেবা নিশ্চিত করবো তেমনি কিশোর ও যুবসমাজের সুস্থ্য মানুষিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করবো।
