নির্বাচনে প্রার্থী হয়ে নিজের সর্বস্ব হারাবেন না: কাদের মির্জা

মুক্তমত ডেস্ক-

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ’পি মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রর্থী প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি: যারা জনপ্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন, জনসেবা করার মানসিকতা যাদের আছে শুধুমাত্র তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

মনে রাখবেন ইউনিয়ন পরিষদ মেম্বার বা মহিলা মেম্বার কোন লাভজনক পদবী নয় কাজেই কেউ মরিচিকার আশায় নিজের সর্বোস্ব বিলিয়ে নির্বাচন করবেন না। যাদের যথেষ্ট অর্থবিত্ত আছে, সামর্থ আছে, তারা নির্বাচন করুন।

 

ধারদেনা করে, জমি বিক্রি করে নির্বাচনে প্রার্থী হয়ে নিজের সর্বস্ব হারাবেন না। মেম্বার-চেয়ারম্যান একটি সম্মান জনক ও সেচ্ছাসেবী পদ, এখানে নিজে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার কোন সুযোগ নেই। কাজেই যদি অর্থ-সামর্থ থাকে আর জনসেবার মানষিকতা থাকে তবেই নির্বাচনে প্রার্থী হবেন সকলের জন্য শুভ কামনা।

 

আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা। (ফেসবুক থেকে নেওয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *