Home অন্যান্য দেশে দুর্নীতির উন্নয়ন হয়েছে: জাপা মহাসচির

দেশে দুর্নীতির উন্নয়ন হয়েছে: জাপা মহাসচির

0
142

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু বলেছেন, টিআইবি বলেছে আমরা ১২তম দুর্নীতিগ্রস্থ দেশ, এটা বলতে আমার লজ্জা হচ্ছে। আমরা উন্নয়নের কথা বলি উন্নয়ন কিসের হয়েছে দুর্নীতির উন্নয়ন হয়েছে।

 

আজ রোববার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় জাতীয় যুবসংহতির নব গঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান এরশাদের কবর জেয়ারত করতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

 

এসময় জিয়াউদ্দিন বাবলু আরো বলেন, মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এখনও ৪২ শতাংশ মানুষ দারিদ্রের মধ্যে বাস করছে। দেড় কোটি মানুষ করোনা মহামারীর কারনে চাকুৃরী হারিয়েছে তারা এখন বেকারত্ব জীবন যাপন করছে। তাদের চাকুরীর কোন ব্যবস্থা করা হয়নি।

 

তিনি নির্বাচন কমিশনকে পঙ্গু আখ্যায়িত করে বলেন, আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেবো সেই প্রক্রিয়ায় আমরা নির্বাচন চাই, কিন্তু এ অযোগ্য নির্বাচন কমিশন তা দিতে পারছেনা। তাদের সফলতার চেয়ে ব্যার্থতার পাল্লাই বেশী।

 

এর আগে জাপা মহাসচিব প্রয়াত এরশাদের কবর জেয়ারত করতে আসলে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি এরশাদের কবর জেয়ারত ফাতেহা পাঠ করে দোয়া মাহফিলে শরীক হন।

 

এ সময় জাতীয় যুবসংহতির নব গঠিত কমিটির আহবায়ক হোসেন মকবুল শাহারিয়ার আসিফ, রংপুর মহানগর জাপা সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাধারন সম্পাদক এস এম ইয়াসির জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here