Home প্রধান খবর ঢাকায় সাংবাদিক সম্মেলনের ডাক কাদের মির্জার

ঢাকায় সাংবাদিক সম্মেলনের ডাক কাদের মির্জার

0
92

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা এবার নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বসুরহাট পৌরসভার প্যাডে মেয়র আবদুল কাদের মির্জা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আমি দীর্ঘদিন যাবত নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে বিভিন্ন সভা সমাবেশ এবং মিডিয়ার সামনে প্রতিবাদ করে আসছি। কিন্তু দুঃখের বিষয় উক্ত বিষয়ে কোন প্রদক্ষেপ গ্রহণ না করায় আমি আগামী মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করছি।’

 

গত এক মাস ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর অপরাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দলের অভ্যন্তরীণ নানা অনিয়ম নিয়ে মন্তব্য করে সারাদেশে ব্যাপক আলোচনায় আসেন। সেসব দাবী আদায়ের লক্ষ্যে তার পূর্বের ঘোষণা মতো এবার ঢাকায় সাংবাদিক সম্মেলনের ডাক দিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here