Home মুক্তমত সপ্তাহের একদিন কি করোনাভাইরাস ঘুমিয়ে থাকবে?: প্রশ্ন আসিফ নজরুলের

সপ্তাহের একদিন কি করোনাভাইরাস ঘুমিয়ে থাকবে?: প্রশ্ন আসিফ নজরুলের

0
120

নজর২৪ ডেস্ক- শিক্ষাপ্রতিষ্ঠান ‍খুলে দিলে পুরোদমে খোলা উচিৎ বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ সোমবার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেছেন।

 

ফেসবুকে আসিফ নজরুল লিখেছেন, ‘সরকার নাকি সপ্তাহে একদিন সবার জন্য স্কুল খোলার পরিকল্পনা করছে। এর মানে কী? সপ্তাহের সেই দিনটি কি করোনাভাইরাস ঘুমিয়ে থাকবে? সেদিন তাই কোন রিস্ক নেই?’

 

তিনি বলেন, ‘আমি তো মনে করি, সবই যখন চলছে পুরোদমে, স্কুলও খুলে দেয়া উচিত পুরোপুরি।’

 

উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার সার্বিক পরিস্থিতি দেখে এবং কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে—৪ ফেব্রুয়ারির পরেই প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে আসবো, নাকি আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে স্কুলে আসতে হবে। সেক্ষেত্রে সপ্তাহে ৫-৬ দিন তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হতে পারে। তাছাড়া অন্য ক্লাসের শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে আসবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ক্লাস নেওয়া হবে।

 

বাংলাদেশে করোনাভাইরাসে প্রকোপ শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গতবছর স্কুলের কোনো শ্রেণির বার্ষিক পরীক্ষা বা পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

 

পরীক্ষা নিতে না পারায় গত বছরের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হবে শিক্ষার্থীদের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

 

এখন দৈনিক শনাক্তের হার বেশ খানিকটা কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here