Home প্রধান খবর আল্লামা শফীর ‍মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আল্লামা শফীর ‍মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

0
76

নজর২৪, ঢাকা- আল্লামা শাহ আহমেদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে পৃথক শোক বার্তায় তারা সমবেদনা জানান।

 

শোক বার্তায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হেফাজতে ইসলামের আমির রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী এ খবর নিশ্চিত করেন।

 

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে শুক্রবার বিকালেই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

 

শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগেও দফায় দফায় তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়েছিল।

 

১৯১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্মগ্রহণ করা শাহ আহমদ শফী হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম এবং ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় শিক্ষালাভ করেন। পরে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘকাল দায়িত্ব পালনের পর গতকাল ১৭ সেপ্টেম্বর এই মাদরাসার মহাপরিচালক পদ থেকে অব্যাহতি নেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here