Home প্রধান খবর বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই বাসচালক আটক

বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই বাসচালক আটক

0
84

নজর২৪, ঢাকা- রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী বাসচাপায় নিহতের ঘটনায় ঘাতক আজমেরী পরিবহনের চালককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

সোমবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জিসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ঘটনার দায় স্বীকার করেছেন।

 

এর আগে সোমবার সকাল ৭টার দিকে বিমানবন্দর এলাকায় পদ্মাওয়েল গেটের পাশে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হন।

 

দুর্ঘটনায় নিহত আকাশ ইকবাল (২৬) পদ্মা সেতু প্রকল্পে এবং তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২২) হােটেল লেক ক্যাসেলে কর্মরত ছিলেন বলে জানা যায়। এ দম্পতির চার বছরের একটি শিশু সন্তান রয়েছে।

 

দুর্ঘটনার পর বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, নিহত স্বামী-স্ত্রীর বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। সকালে মোটরসাইকেলে করে তারা দুজন দক্ষিণখান থেকে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান এ দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here