Home প্রধান খবর সাঈদ খোকনের দুই মামলার একটি খারিজ, অন্যটি প্রত্যাহার

সাঈদ খোকনের দুই মামলার একটি খারিজ, অন্যটি প্রত্যাহার

0
85

নজর২৪, ঢাকা- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সংস্থাটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি খারিজ ও অপর আরেকটি মামলা প্রত্যাহার করেছেন আদালত।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ বাদী কাজী আনিসুর রহমানের মামলাটি গ্রহণের কোনো উপাদান না থাকায় খারিজ করে দেন। অপরদিকে বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।

 

এর আগে গত ১১ জানুয়ারি একই আদালতে বাদী কাজী আনিসুর রহমান এবং অপর মামলা অ্যাডভোকেট মো. সারওয়ার আলম মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত বাদীদের জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানান।

 

মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জানুয়ারি হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে হয়রানিসহ মান-সম্মান ক্ষুণ্ন করে দেশ ও সমাজে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিক জয়প্রিয়তাকে নস্যাৎ করার উদ্দেশে ফুলবাড়ীয়া মার্কেট উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন। সেখানে সাঈদ খোকন বলেন, ‘তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো, রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না।

 

তার এই বক্তব্য বাংলাদেশের জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করে আসামি সাঈদ খোকন দণ্ডবিধি আইনের ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here