জার্সিতে ‘ভুলবশত’ বাংলাদেশের নাম বাদ পড়েছিল: বিসিবি

স্পোর্টস আপডেট ডেস্ক- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নিজেদের বর্ণিলভাবে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ’।

 

তবে এই সিরিজের আগেই টাইগারদের জন্য বিশেষ জার্সি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুলকালাম। গতকাল রবিবার (১৭ জানুয়ারি) ক্যারিবীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের বিশেষায়িত জার্সির নকশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত তুলকালাম শুরু করে সাধারণ মানুষ।

 

সেই জার্সিতে স্পন্সর কোম্পানির নাম ‘বেক্সিমকো’ বড় করে লেখা থাকলেও, উপেক্ষিত হয়েছিলো বাংলাদেশের নাম। প্রবল সমালোচনা মুখে ঘণ্টা দুয়েকের মধ্যে জার্সির বুকে বাংলাদেশ লিখে আবারও ছবি প্রকাশ করে বিসিবি। সেটি নিয়েও সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখনও হচ্ছে যার মুল কারণ, জার্সির বুকে বড় অক্ষরে স্পন্সর কোম্পানির নাম লেখা থাকলেও বাংলাদেশ লেখা হয়েছে ছোট করে।

 

অবশ্য এসবের ব্যাখ্যা গণমাধ্যমকে দিয়েছে বিসিবি। সোমবার দুপুরে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন ভুল করেই এমন ঘটনা ঘটিয়েছিল। তিনি আরও বলেন, আমি বলবো না কাজটা ঠিক, আসলে ভুলবশত এই ঘটনাটা ঘটে গেছে। ডিজাইনের জন্য যে জার্সিটা রাখা হয়েছিলো সেই জার্সিটির ছবিই ভুল করে প্রকাশ করা হয়েছিলো।

 

স্পন্সর কোম্পানির নিচে বাংলাদেশ লেখা হয়েছে এবং সেটিও স্পন্সর কোম্পানির চাইতে বেশ ছোট এমন প্রশ্নের জবাবে জালাল উইনুস বলেন, আইসিসির একটা প্রটোকল কোড দেওয়া আছে। ওপরে কত বড় হবে সব কিছু কিন্তু দেওয়া আছে। আমরা এর বাইরে কিন্তু দিতে পারব না। বাংলাদেশটা ছোট কি বড় হয়েছে তা অবশ্যই আমরা দেখব। যদি সত্যিই অমন কিছু হয়ে থাকে আমরা এটা ঠিক করে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *