‘আ.লীগের দখলে কেন্দ্র’, বিএনপির মেয়রসহ ১২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

নজর২৪, মোংলা- অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীসহ মোট ১৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

ভোট বর্জনকারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জামায়াত সমর্থিত দুজনসহ মোট ৯ জন রয়েছেন। এছাড়া ৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ৪৫মিনিটে বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলীর মোংলা পৌরসভার মাদরাসা রোডের নিজ বাসভবনে প্রার্থীরা এ ভোট বর্জনের ঘোষণা দেন।

 

জুলফিকার আলী অভিযোগ করে বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে নেয় আওয়ামী সমর্থকরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখিয়ে দিতে এবং সাধারণ ভোটারদের বাধা প্রদান করে।’

 

প্রতিটি কেন্দ্রে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী দাবি করেন, তিনি প্রশাসনের সহযোগীতা চেয়েও পাননি। ভোটের আগের দিন রাতভর তার কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বৃ’ত্তরা হা’ম’লা ও মার’ধর করেছে বলেও দাবি করেন তিনি।

 

কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন বলেন, ভোটারদের উপস্থিতি ভাল থাকলেও তাদেরকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।

 

অপর কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম বলেন, র‌্যাব-পুলিশের উপস্থিতিতে তাকে বের করে দেওয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেসক্লাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লা’ঞ্চি’ত করা হয়েছে।

 

এছাড়া অনেক স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জন করেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *