Home প্রধান খবর চলুন ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি: ডা. জাফরুল্লাহ

চলুন ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি: ডা. জাফরুল্লাহ

0
144

নজর২৪, ঢাকা- সম্প্রতি ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আগাম ঘোষণা ছাড়া ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চায় ভারত। কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এভাবে চলতে পারে না। ভারতকে একটি ফাইনাল ওয়ার্নিং দেয়া উচিত। চলুন সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি।’

 

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটি আয়োজন করে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম।

 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কীভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায় সেদিকে ভারত নজর দিয়েছে। আর সেই কারণে আন্তর্জাতিক নিয়মাবলী না মেনে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। ভারত সুকৌশলে আমার দেশের দুই নেত্রীকে বন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়াকে গুলশানে এবং শেখ হাসিনাকে আমলার দ্বারা আবদ্ধ করে রেখেছে।’

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here