Home খেলাধুলা দেশে ফিরেছেন সাকিব

দেশে ফিরেছেন সাকিব

0
109

স্পোর্টস ডেস্ক- অবশেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গত সোমবার ফেরার কথা থাকলেও তিনি ফিরলেন একদিন পর। মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

একেবারে দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরলেন নিষেধাজ্ঞার মাঝে থাকা এই ক্রিকেটার। করোনাভাইরাস সংক্রমণ শুরুর প্রথম দিকেই যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। এই মুহূর্তে সাকিবের দেশে ফেরার উদ্দেশ্যই হলো অনুশীলন শুরু করা। যদিও এখনই অনুশীলন ফিরতে পারছেন না তিনি। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করতে পারবেন।

সাকিব স্পষ্ট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যার মেয়াদ শেষ হবে আগামী ২৮ অক্টোবর। ফলে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে খেলার সুযোগ পাবেন এই অলরাউন্ডার। সেই লক্ষ্যেই দ্রুত অনুশীলন শুরু করতে যাচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here