Home জাতীয় পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

0
88

নজর২৪ ডেস্ক: ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পলাতক ব্যাংকার পিকে হালদারের প্রশান্ত কুমার হালদারের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীতে ধানমণ্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদগুলো ক্রোকের জন্য আদালতে আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাউদ্দিন এ আবেদন করেন।

 

এর আগে গত ২ ডিসেম্বর পিকে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ। পিকে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

 

ক্রোক করা ফ্ল্যাট দুটির একটি হচ্ছে রাজধানীর সাতমসজিদ রোডের ১০/এ রোডের ৩৯ নম্বর বাড়ির ১২/ই ফ্ল্যাট। অন্যটি ধানমন্ডির ৬ নং সড়কের ১১ কাঠার ওপর নির্মিত বাড়ির ৮ম তলার ২ হাজার ৬০৩ বর্গফুটের ফ্ল্যাট। এছাড়া আদালতের নির্দেশে যে কোন মুহুর্তে জব্দ করা হবে পিকে হালদারের নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা প্রায় ৬ একর জমিও।

 

গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পিকে হালদার বিদেশ পালান। এরপর চলতি বছরের ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

 

আদালতে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here