Home দেশের খবর চট্টগ্রাম যুবলীগ সম্পাদক নিখিলের গাড়িবহরে হামলা, ভাঙচুরঃ আহত ১০

যুবলীগ সম্পাদক নিখিলের গাড়িবহরে হামলা, ভাঙচুরঃ আহত ১০

0
194

নজর২৪, কুমিল্লা- কুমিল্লার হোমনা থেকে সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে হামলা করেছে সন্ত্রাসীরা। এসময় গাড়ি ভাংচুর করা হয়েছে।

 

এতে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে হোমনা আদর্শ স্কুলের দক্ষিণ পাশে এ হামলার ঘটনা ঘটে।

 

আহত অন্যরা হলেন- ওবাইদুল ইসলাম, সালাউদ্দিন, রাছেল মাহমুদ, মামুন, তানভীর, জনি, শাকিল, ফরিদ, বাপ্পি, লিটন ও শরীফ। তাদের মধ্যে ওবাইদুল ও সালাউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা গেছে, মঙ্গলবার হোমনা আদর্শ স্কুল মাঠে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাইনুল হোসেন খান নিখিল। এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীসহ কেন্দ্রীয় নেতারা।

 

সম্মেলনে খন্দকার নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন কাউসার ব্যাপারী, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ আযম বিটু। সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে নিখিলের গাড়িবহরে হামলা হয়। ভাঙচুর করা হয় দুটি গাড়ি।

 

কাউসার ব্যাপারী অভিযোগ করেন, সাধারণ সম্পাদক পদে পরাজিত শাহ আযম বিটুর সমর্থকরা এ হামলা চালায়। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান কাউসার।

 

এ ব্যাপারে জানতে শাহ আযম বিটুর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায়। রেজাউল করিম রেজা জানান, হামলায় তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন।

 

হোমনা থানার ওসি আবু কাহার আকন্দ জানান, হামলার ঘটনায় উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। সন্ত্রাসী যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here