দেশবাসীকে ভয়েস মেসেজে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী

নজর২৪ ডেস্কঃ দেশের  মোবাইল ফোন ব্যবহারকারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোন রিসিভ করলে শোনা যাবে ‘আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

 

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমরা সব সময়ই এ ধরনের উদ্যোগ নিই। এবার প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ দিয়েছি। দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর সকণ্ঠের শুভেচ্ছা বার্তা পাবেন।

 

মোস্তাফা জব্বার জানান, ভয়েস মেসেজটি ৪৯ সেকেন্ডের। গত ১৩ ডিসেম্বর থেকে মোবাইলে ভয়েস মেসেজ পাঠানো শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে। দেশের সব মোবাইল অপারেটরই তার গ্রাহককে এই মেসেজ পাঠাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *