Home জাতীয় শিপ্রা-সিফাতের মাদক মামলার ‘সত্যতা মেলেনি’

শিপ্রা-সিফাতের মাদক মামলার ‘সত্যতা মেলেনি’

0
82

নজর২৪ ডেস্ক: কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে ‘ডকুমেন্টারি’ নির্মাণে যুক্ত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মাদকের মামলায় অভিযোগের ‘সত্যতা পায়নি’ র‌্যাব।

 

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দুই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে এই প্রতিবেদন দাখিল করেছেন।

 

এ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে র‌্যাবের তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আদালত তা গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন।”

 

গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাহেদুল ইসলাম সিফাত। হত্যার পর পুলিশ সিনহারা যে রিসোর্টে উঠেছিলেন, সেখানে তল্লাশি করে। মদ ও গাঁজা রাখার অভিযোগে শিপ্রা ও সিপাতের বিরুেদ্ধে দুটি মাদক মামলা দায়ের করেন পুলিশ।

 

এদিকে সিনহাকে গুলি করে হত্যার মামলায় এদিন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here