Home আন্তর্জাতিক কৃষক বিক্ষোভে মুসলিমদের নামাজ আদায়, পাহারা দিচ্ছেন শিখরা

কৃষক বিক্ষোভে মুসলিমদের নামাজ আদায়, পাহারা দিচ্ছেন শিখরা

0
98

আন্তর্জাতিক ডেস্ক- ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গার কথা সবারই জানা। প্রায় প্রতিদিনই দেশটিতে খবরের শিরোনাম হয় এই দুই সম্প্রদায়ের মানুষ। তবে এবার সালাত আদায়রত মুসলিমদের পাহাড়া দিয়ে আলোচনায় এসেছেন শিখ সম্প্রদায়ের লোকেরা। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

 

ভিডিওতে দেখা গেছে, শিখ সম্প্রদায়ের মানুষরা নামাজ পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশেপাশে দাঁড়িয়ে আছেন। যেন তাদের নামাজ পড়তে কোনো ধরনের সমস্যা না হয়।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে কৃষকদের বিরুদ্ধে পাশ করা আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে ভারতে। ভারতের কিছু মুসলিম সংগঠনও কৃষকদের সমর্থনে যোগ দিয়েছে। আন্দোলন চলার মুহূর্তে নামাজের সময় হলে মুসলিমরা নামাজ আদায় শুরু করেন। তখন তাদের সুরক্ষা দিতে বলয় তৈরি করে শিখরা।

 

রানা আয়ুব নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করেছেন। করার পর পরই তা ভাইরাল হয়ে গেছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। অনেকের বক্তব্য, ভিডিওটি আরও একবার ভারতের ঐক্যের ছবি তুলে ধরেছে।

 

ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কারসংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস হয়। এর পর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। সম্প্রতি দাবি আদায়ে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেছেন দেশটির কৃষকরা।

 

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার ভারতজুড়ে বন্‌ধে্‌র ডাক দিয়েছেন দেশটির কৃষকরা।

 

বিজেপিবিরোধী দলগুলো ইতিমধ্যে কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছে। কিন্তু বনধ চলাকালীন কোনো রাজনৈতিক দলকেই মঞ্চে ওঠার অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here