ভারতে চিকিৎসা নেয়ার বিষয়টি আরও সহজ করে দিল ‘হসপিকিউর’

স্টাফ করেসপন্ডেন্ট: জটিল রোগে আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসা সেবা পেতে এখন অনেকেই পাড়ি জমান দেশের বাহিরে। আর এ ক্ষেত্রে পাশের দেশ ভারতকেই বেঁছে নিচ্ছেন বেশির ভাগ। আর তাই প্রতিবছর লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহন করতে ভারতে গমন করেন।

 

তবে ভারতে যাতায়াত এবং চিকিৎসা নেয়ার বিষয়টি কারো কারো কাছে সহজ হলেও যারা চিকিৎসা নিতে যান তাদের অধিকাংশের কাছে কঠিন বিষয় হয়ে যায় পরিচিতি এবং সঠিক তথ্য না পাওয়ার কারণে। তাই এ ক্ষেত্রে এক রকম আতঙ্ক বা ভয় ভয় নিয়েই যেতে হচ্ছে সাধারণদের।

 

মুলত যারাই চিকিৎসা সেবা পেতে ভারতে গমন করেন তাদের কাছে কয়েকটি বিষয় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর তা হলো মেডিকেল ভিসা কিভাবে পাবেন, কিভাবে পৌঁছবেন নির্ধারিত হাসপাতালে,কোন রোগের জন্য কোন হাসপাতলের ডাক্তার ভালো, কোথায় থাকবেন, চিকিৎসা ব্যয় কেমন হতে পারে ইত্যাদি। একারণেই তারা সাথে নিয়ে থাকেন যারা পূর্ব যাতায়াত করেছেন বা চিকিৎসা সেবা নিয়েছেন এমন কাউকে।

 

এতে করে একদিকে যেমন থাকা খাওয়ার খরচ দ্বিগুন হয় অন্যদিকে সব বিষয়ে ভালো অভিজ্ঞতা না থাকার কারণে যে উদ্দেশ্য নিয়ে সাথে লোক নেয়া হয় তার পুরোপুরি সুফল পাননা রোগীরা। তাছারা স্থানীয় দালালদের খপ্পরে পড়ে সঠিক হাসপাতাল এবং ডাক্তারের সেবা থেকে অনেককেই হতে হয়েছে বঞ্চিত।

 

আর এসকল সমস্যা গুলোকে মাথায় রেখেই রোগীদের সঠিক সময়ে, কম খরচে সঠিক ডাক্তারের কাছে চিকিৎসার ব্যবস্থা করতে চলতি বছরের জানুয়ারী মাসে দেশে যাত্রা শুরু করে হসপিকিউর প্রাইভেট লি: নামের মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানটি। যারা রোগীকে সঠিক সময়ে, কম খরচে, থাকা খাওয়ার ব্যবস্থাসহ ভারতে সুচিকিৎসার ব্যবস্থা করছেন।

 

প্রতিষ্ঠানটি স্থলবন্দর, রেল স্টেশন এবং বিমান বন্দরে নিজস্ব লোক রেখে রোগীকে রিসিভ করা এবং নির্ধারিত হোটেল বা গেস্টহাউজে নিজস্ব গাড়িতে করে পৌছেঁ দেয়া। এবং হোটেল থেকে রোগীকে হাসপাতালে আনা নেয়াসহ সার্বক্ষনিক গাইড দিয়ে সেবা গ্রহনের ব্যবস্থা করছেন। পাশাপাশি ভাষাগত সমস্যা থাকলেও তার জন্য দুভাষী গাইড দিয়ে থাকেন হসপিকিউর। সেই সাথে রোগীদের প্রয়োজন হলে ১২/২৪ ঘন্টার জন্যেও গাইড প্রদান করছেন।

 

বিমান/ট্রেন/বাস এর টিকিট ক্রয়, হোটেল বুকিংয়ের যাবতীয় সহযোগিতার মাধ্যমে ইতোমধ্যেই যারা সেবা নিয়েছেন তাদের মন জয় করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

 

ইতোমধ্যে হসপিকিউরের সেবা নিয়ে সফল ভাবে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বেশ কিছু রোগী। যারা হসপিকিউরের সেবা নিয়েছেন তাদের ভাষ্যমতে, খুবই ভালো মানের সেবা দিয়ে থাকে হসপিকিউর প্রাইভেট লি: নামের প্রতিষ্ঠানটি। তারা দ্রুত চিকিৎসা পাবার ব্যবস্থা করায় প্রতিষ্ঠানটির সেবার মানে সন্তোষ্টি প্রকাশ করেছেন।

 

হসপিকিউরের সেবা গ্রহনকারী সোহরাব হোসেন জানান, আমার ভারতে যাতায়াত, থাকা এবং নাম করা ডাক্তারের কাছে চিকিৎসা পাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছিল হসপিকিউর।

 

তিনি বলেন, ভারতে পৌঁছার পর আমার চিকিৎসার বিষয়ে কোন বেগ পেতে হয়নি। চিকিৎসা পাবার পর করোনাকালীন সময়ে সেখানে অবস্থান করার সময় আমার সার্বক্ষিন খবরা খবর রাখাসহ প্রতিনিধির মাধ্যমে প্রতিদিন একাধিকবার আমার সাথে দেখা করে খোঁজ খরব নিয়েছে যা আমাকে মুগ্ধ করেছে। আমার একবারের জন্যেও মনে হয়নি আমি কোন কারণে অসহায়।

 

এ বিষয়ে প্রতিষ্ঠানটি সন্মানিত চেয়ারম্যান মো: রাজীবুল ইসলাম বলেন, যারা ভারতে চিকিৎসা সেবা গ্রহনের জন্যে যাচ্ছেন তাদেরকে কম সময়ে, কম খরচে সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্যেই মুলত আমাদের যাত্রা।

 

তিনি বলেন, দেশ থেকে অনেকেই কোন কিছূ না জেনে না বুঝে চলে যায় ভারতে চিকিৎসার জন্য, এতে করে যেমন সময় বেশি লাগছে অন্যদিকে অর্থ অপচয় হচ্ছে। আমাদের সেবা গ্রহনকারীরা অত্যন্ত কম সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিতে পারবেন।

 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পলাশ চন্দ্র পাল বলেন, দেশে বাহিরে যারা চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের সহযোগিতা করাই আমাদের মুল লক্ষ্য। প্রাথমিকভাবে আমরা ভারতে এ সেবা চালু করেছি পরবর্তীতে অন্যান্য দেশে আমাদের এ সেবা অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, আমাদের সাথে যেকেউ দেশের বাহিরে চিকিৎসা সেবা গ্রহনের যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের নিম্নোক্ত ঠিকানায়: বাড়ি নম্বর-২০, রোড নম্বর-১৮, ব্লক-এ, বনানী, ঢাকা-১২১৩। হটলাইন নাম্বার ০১৮৭৩২২১১১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *