মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিভে গেল ৭ প্রাণ

নজর২৪, মানিকগঞ্জ- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

 

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক বলে জানা গেছে। এদের একজন শিশু ও দুইজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *