এদেশে কোনদিনও মৌলবাদী নীতির ঠাঁই হবে না: যুবলীগ চেয়ারম্যান

নজর২৪, ঢাকা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে এদেশে কোনদিনও মৌলবাদী নীতির ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

 

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

শেখ ফজলে শামস্ পরশ বলেন, যতোদিন যুবলীগ আছে, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আছে, ততোদিন মৌলবাদী নীতি বিস্তারের প্রশ্নই ওঠে না। এই দেশ সৃষ্টি হয়েছিলো সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ নিয়ে।

 

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, যুবসমাজকে সেই আদর্শে এগিয়ে যেতে হবে। আমাদের যুবসমাজ প্রগতিশীল রাজনীতিকে ধারণ করবে, বহন করবে। আমাদের সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ নিয়েই সামনে নিয়ে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি।

 

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, শেখ ফজলুল হক মণির যে ত্যাগ-তিতীক্ষা, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অগাধ বিশ্বাস এবং তার সংগ্রামী জীবনকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা যে ত্যাগ-তিতীক্ষা করে যাচ্ছেন, আমাদের সেই আদর্শে এগিয়ে যেতে হবে।

 

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, অ‌্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, ব‌্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ,

 

উপ তথ‌্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *